মোঃ রোমান হোসেন
ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে জাতির বীর শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
মঙ্গলবার (১৬ডিসেম্বর) ১৯৭১সালে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এছাড়াও বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনা ও রোগমুক্তি, সুস্বাস্থ্য এবং দেশ ও জাতির কল্যাণে আরও দীর্ঘদিন নেতৃত্ব দেওয়ার তৌফিক কামনা করা হয়।
এসময় বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে উপস্থিত ছিলেন,বিএনপি দলীয় মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও বিএনপির সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু, এসময় আরো উপস্থিত ছিলেন সাভার ও আশুলিয়ার বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী সহ সাধারণ মানুষ।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.