প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৯:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৮, ২০২৫, ৬:০৭ পূর্বাহ্ণ
লাকসামে ব্যক্তিকে মুখ্য না করে প্রতীকের পক্ষে কাজ করতে হবে ড.রশিদ আহমদ হোসাইনী

কুমিল্লা জেলা প্রতিনিধি
আগামী নির্বাচনে ব্যক্তিকে মুখ্য না করে প্রতীকের পক্ষে কাজ করতে দলের সকল নেতাকর্মীর প্রতি আহ্বান জানান যুবদলের সাবেক কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক ও সাবেক ডাকসু সদস্য কুমিল্লা-৯ লাকসাম-মনোহরগঞ্জ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড. রশিদ আহমদ হোসাইনী।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ আনছরিয়া কমপ্লেক্স মাঠে আয়োজিত এক নির্বাচনী মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।তিনি আরও বলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নমিনেশন না পেলেও লাকসাম মনোরহরগঞ্জের সিট ধানের শীষের পক্ষে আনতে আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করছেন বলে জানান তিনি।
এসময় লাকসাম উপজেলা বিএনপির নেতা খোরশেদ আলম খুসরু, এ কে এম আতিকুর রহমান লিটন, ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর হোসেন শিপন, মনোহরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ আলাউদ্দিন, মনোহরগঞ্জ উপজেলা শহীদ জিয়া পরিষদের আহবায়ক মোঃ হোসেন,
স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ ইয়াসিন, লাকসাম উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মাইন উদ্দিন সাকিব, নওয়াব ফয়েজুন্নেছা কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি নাছির উদ্দিন সোহেল, সাধারণ সম্পাদক ইলিয়াস মজুমদার সহ প্রমুখ। এছাড়া উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.