প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৯:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৫, ১১:২৯ অপরাহ্ণ
ধামইরহাটে ম্যারাথন সাইকেল র্যালি ও পুরস্কার বিতরণ

মোঃ রুহেল আহম্মেদ, নিজস্ব প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, ম্যারাথন ও সাইকেল র্যালি অনুষ্ঠিত। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১১ টায় জগদল আদিবাসী স্কুল ও কলেজ মাঠে জাকস ফাউন্ডেশন, সবুজ নগর, জয়পুরহাটের আয়োজনে এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় সমৃদ্ধি কর্মসূচি তারুণ্যের উৎসব ২০২৫ উপজেলা দিবস ও উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে।
ফ্লোলিনা দিতি হাসদার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং ধামইরহাট ইউপি চেয়ারম্যান এ টি এম বদিউল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগদল আদিবাসী স্কুল ও কলেজের অধ্যক্ষ মোঃ ইলিয়াস আলম, জাকস ফাউন্ডেশন প্রধান কার্যালয়ের পরিচালক (কার্যক্রম) মোঃ রফিকুল ইসলাম, সহকারী পরিচালক মোঃ শামসুল আলম, মোঃ ইসমাইল হোসেন, ধামইরহাট মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক (অব:) এসসি আলবার্ট সরেন, সহকারী অধ্যাপক আবুল বয়ান মো. আব্দ্জ্জুাহের, ট্রেড ইন্সট্রাক্টর মোঃ সাইদুল ইসলাম, সমৃদ্ধি কর্মসূচি উপজেলা কর্মসূচি সমন্বয়কারী মোঃ মারজানুল ইসলাম, সহকারি উপজেলা কর্মসূচি সমন্বয়কারী মোঃ বোরহান উদ্দীন ও সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা মোঃ রুহুল আমিন খন্দকারসহ অন্যান্য অতিথিবৃন্দ।
এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মাননা ক্রেস্ট প্রদান এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করা হয়। সবশেষে আকর্ষণীয় ছিল উন্নয়ন মেলা ও মেলার স্টল পরিদর্শন করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ। মেলায় জাকস ফাউন্ডেশনের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সচেতনতামূলক কার্যক্রম বিশেষভাবে উপস্থাপন করা হয়।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.