প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১০:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৫, ৫:২২ অপরাহ্ণ
ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৪ গাড়ির সংঘর্ষ

তীব্র ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জ সিরাজদিখান অংশে তিনটি যাত্রীবাহী বাস ও একটি কাভার্ডভ্যানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
বুধবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়কের কুচিয়ামোড়া কলেজ গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
হাঁসাড়া হাইওয়ে পুলিশ জানায়, কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে আসায় এক্সপ্রেসওয়ের কুচিয়ামোড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পরপর তিনটি বাস ও একটি কাভার্ডভ্যান একে অপরকে পেছন থেকে ধাক্কা দেয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। দুর্ঘটনার কারণে এক্সপ্রেসওয়েতে প্রায় ৩০ মিনিট যান চলাচল ব্যাহত হয়।
মহাসড়কে হঠাৎ চলন্ত ট্রাকে আগুন
এ বিষয়ে হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম মাহমুদুল হক গণমাধ্যমকে বলেন, ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো সরিয়ে নেওয়া হয়েছে এবং বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
দুর্ঘটনায় আহতদের আঘাত গুরুতর নয় জানিয়ে তিনি আরও বলেন, ঘন কুয়াশার মধ্যে চালকদের অসতর্কতা এবং বেপরোয়া গতিই এই দুর্ঘটনার প্রধান কারণ। হাইওয়ে পুলিশের পক্ষ থেকে দুর্ঘটনা এড়াতে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় চালকদের অধিক সতর্ক থেকে এবং গতি কমিয়ে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হয়েছে।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.