প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১২:০০ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৫, ২০২৫, ১০:১৮ অপরাহ্ণ
আলোর দিশারী মানব সেবা সংগঠনের সুবিধাবঞ্চিতদের মাঝে শীত বস্ত্র বিতরণ

কুমিল্লা জেলা প্রতিনিধি
দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায়
অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন আর্ত মানবতার সেবায় দাউদকান্দি উপজেলার আলোর "দিশারী মানব সেবা সংগঠন" এর উদ্যোগে গৃহকর্মী ও সুবিধাবঞ্চিতদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর থেকে অসহায় গৃহকর্মী ও শীতার্ত মানুষের মাঝে অর্ধশতাধিক শীত বস্ত্র হিসেবে কমফোর্ট কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,আলোর দিশারী মানব সেবা সংগঠনের উপদেষ্টা সাংবাদিক লিটন সরকার বাদল, মোসাম্মৎ আইরিন সরকার, সাধারণ সম্পাদক মোঃ রাসেল আহম্মেদ, অর্থ বিষয়ক সম্পাদক আশ্রাফুল আলম,সহ প্রচার সম্পাদক মোঃ আলমগীর হোসেন।আলোর দিশারী মানব সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা হাজী মোয়াজ্জেম হোসেন বলেন, শীত আমাদের অনেকের কাছে উপভোগের মনে হলেও অসহায় দরিদ্র অসংখ্য মানুষের কাছে শীতের কষ্ট হয়ে উঠে অসহ্য অসহনীয় অথচ দরিদ্র পরিবারের সুবিধাবঞ্চিত মানুষের শীত নিবারনে আপনার আমার একটি মানবিক ইচ্ছা আর প্রচেষ্টাই যথেষ্ঠ।
অসহায়দের পাশে দাড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। শীতার্ত অসহায় দরিদ্র মানুষের মাঝে আলোর দিশারী মানব সেবা সংগঠনের পক্ষ থেকে আমরা শীতবস্ত্র বিতরন করেছি । আমরা চাই আমাদের আলোর দিশারী মানব সেবা সংগঠনকে কাজে লাগিয়ে সমাজসেবামূলক কার্যক্রম করতে। ইনশাল্লাহ ভবিষৎতে আরও প্রসার হবে আমাদের এই মানবিক কার্যক্রম।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.