প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৭:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৫, ২০২৫, ১০:০৯ অপরাহ্ণ
হোমনায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও গুলি সহ যুবক গ্রেফতার

কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার হোমনায় যৌথ বাহিনীর অভিযানে ১৪ রাউন্ড গুলি ও ২ টি পিস্তল সহ সোহাগ (৩২) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার ছয়ফুল্লাহ কান্দি মাথাভাঙা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সোহাগ উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের ছয়ফুল্লাহ কান্দি গ্রামের তারু মিয়ার ছেলে।
থানাসূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ছয়ফুল্লাহ কান্দি গ্রামে যৌথবাহিনী অভিযান চালিয়ে মো. তারু মিয়ার ছেলে মো. সোহাগকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ০২টি পিস্তল ও ১১ রাউন্ড তাজা গুলি সহ ১৪ রাউন্ড অ্যামুনিশন উদ্ধার করা হয়।
হোমনা থানার ওসি মো. মোরশেদুল আলম চৌধুরী জানান দেশব্যাপী আইন–শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন এবং মাদক নির্মূলের লক্ষ্যে "অপারেশন ডেভিল হান্ট",ফেইজ - ২ অভিযান পরিচালিত হচ্ছে। হোমনা থানায় অশ্রআইনে তার বিরুদ্ধে মামলা হয়েছে। ১২ টার দিকে তাঁকে আদালতে সোপর্দ করা হয়।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.