প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১০:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৯, ২০২৫, ৯:৫২ অপরাহ্ণ
ঝিনাইদহ ৪ আসন মনোনয়ন পত্র জমা দিলেন ধানের শীষের রাশেদ খান ও সতন্ত্র প্রার্থী সেচ্ছাসেবক দল নেতা ফিরোজ

ঝিনাইদহ ৪ (কালীগঞ্জ-সদর আংশিক) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রাশেদ খান মনোনয়নপত্র জমা দিয়েছেন। একই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন সতন্ত্র প্রার্থী ও সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রেজওয়ানা নাহিদের কাছে পৃথক ভাবে মনোনয়নপত্র জমা দেন দুই প্রার্থী।
বেলা আড়াইটার দিকে ঝিনাইদহ-৪ আসনে বিএনপি মনোনীত রাশেদ খানে মনোনয়নপত্র জমা দেন। এ সময় ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনের ধানের শীষের প্রার্থী সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও ঝিনাইদহ ২ (সদর-হরিণাকন্ডু) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল মজিদ সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে বেলা দেড়টার দিকে একই আসনে কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ মনোনয়ন পত্র জমা দেন। এসময় তার সঙ্গে উপজেলা বিএনপি, ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমাদান শেষে সতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ বলেন, আমি কালীগঞ্জবাসীর ওপর আস্থাশীল। তারা আমাকে চেয়েছে। আমি আল্লাহর ওপর ভরসা করে কালীগঞ্জের মানুষের করা বিবেচনা করে সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছি। ইনশাআল্লাহ কালীগঞ্জের সর্বসাধারণের জয় হবে।
পরে বেলা আড়াইটার দিকে মনোনয়ন পত্র জমা দেয়ার পরে ধানের শীষের প্রার্থী রাশেদ খান বলেন, তারেক রহমান আমাকে ধানের শীষ প্রতীক দিয়ে কালীগঞ্জে পাঠিয়েছেন। আমি তারেক রহমানের প্রতিনিধি। আমি বিশ্বাস করি, ধানের শীষের ভোটার ও কালীগঞ্জের আপামর জনসাধারণ ধানের শীষের প্রার্থী হিসেবে আমাকে ভোট দিবেন। বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বলিয়ান হয়ে আমি কালীগঞ্জ তথা ঝিনাইদহ জনপদের উন্নয়নের জন্য কাজ করতে চাই।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.