প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৯:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৯, ২০২৫, ১১:২১ পূর্বাহ্ণ
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশায় মালবাহী ট্রাক দুর্ঘটনায় আহত ৯,দের ঘন্টা যান চলাচল বন্ধ

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশার কারণে একটি মালবাহী ট্রাক দুর্ঘটনায় অন্তত ৯ জন আহত হয়েছেন। দুর্ঘটনার ফলে এক্সপ্রেসওয়ের ওই অংশে প্রায় দের ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার (২৯ ডিসেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে মাওয়ামুখী এক্সপ্রেসওয়ের শ্রীনগর অংশে একটি রেলওভার ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।
আহতদের উদ্ধার করে প্রথমে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে আহতদের বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
দুর্ঘটনার কারণে এক্সপ্রেসওয়ের ওই অংশে প্রায় দের ঘন্টা যান চলাচল ব্যাহত হলেও ফায়ার সার্ভিস ও
হাইওয়ে পুলিশের প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় ভোরের দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
ফায়ার সার্ভিস জানায়, দুর্ঘটনাকবলিত ট্রাকটি কুমিল্লা থেকে ভাঙ্গার উদ্দেশ্যে যাচ্ছিল। ট্রাকে কুমিল্লার একটি মেলা শেষে ফেরত আসা মেলার ডেকোরেশনের মালামাল, ব্যাবসায়ীদের বিভিন্ন পণ্য ও শ্রমিক বহন করা হচ্ছিল।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, ঘন কুয়াশার কারণে চালক সামনের দিকের সড়ক স্পষ্টভাবে দেখতে না পেয়ে নিয়ন্ত্রণ হারান। এতে ট্রাকটি রেলিংয়ের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। দুর্ঘটনায় চালকসহ ট্রাকে থাকা ৯ জন গুরুতর আহত হন।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.