প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৯:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩১, ২০২৫, ১১:২৩ অপরাহ্ণ
কুমিল্লায় র্যাবের অভিযানে ১৭৮০০ পিছ ইয়াবা, ৬০ কেজি গাজা ও অস্ত্রসহ আটক ১

কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লা সদরের ধর্মপুর, গাজিপুর ও রাজমঙ্গলপুর এলাকায় পৃথক তিনটি অভিযান চালিয়ে ১৭৮০০ পিছ ইয়াবা ৬০ কেজি গাজা ও একটি বিদেশি পিস্তলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে জেলার সদর উপজেলার গাজিপুর এলাকা থেকে তাকে আটক করে।গ্রেফতারকৃত আসামি আঃ কাদের তপু (২০) সদর উপজেলার গাজীপুর এলাকার তাজুল ইসলামের ছেলে।
র্যাব সুত্রে জানা যায়, র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন ধর্মপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।এছাড়াও কোতয়ালী মডেল থানার গাজীপুর এলাকায় পৃথক আরেকটি অভিযানে ১৭ হাজার ৮০০ পিস ইয়াবাসহ আঃ কাদের তপু (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব।
অপরদিকে, কোতয়ালী মডেল থানার রাজমঙ্গলপুর এলাকায় পরিচালিত আরেকটি অভিযানে পলাতক আসামী জসিম খন্দকার (৪৫) এর বাড়ির পানির ট্যাংকিতে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জসিম খন্দকার রাজমঙ্গলপুর গ্রামের মৃত হিরু মিয়ার ছেলে।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, উদ্ধারকৃত বিদেশি পিস্তলটি ব্যবহার করে অজ্ঞাতনামা ২/৩ জন সন্ত্রাসী ধর্মপুরসহ আশপাশের এলাকায় সন্ত্রাসী কার্যক্রম ও অন্যান্য গুরুতর অপরাধ সংঘটন করে আসছিল।
গ্রেফতারকৃত আঃ কাদের তপু প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের কাছে পাইকারি ও খুচরা দামে বিক্রি করে আসছিল।অপর অভিযানে জব্দকৃত গাঁজার মালিক পলাতক আসামী জসিম খন্দকারের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে র্যাব-১১ ও সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক সাদমান ইবনে আলম জানান, অস্ত্র, সন্ত্রাস ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবেই এসব অভিযান পরিচালনা করা হয়। অস্ত্র, সন্ত্রাস ও মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে বুধবার দুপুরে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.