প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৮:০০ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১, ২০২৬, ১১:০১ অপরাহ্ণ
ঝিনাইদহের মহেশপুরে ৫৮ বিজিবি’র অভিযানে মাদক উদ্ধার ও ২ নারী আটক

ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার এবং অবৈধভাবে সীমান্ত পারাপারের দায়ে দুই বাংলাদেশী নারীকে আটক করেছে।
বিজিবি সূত্রে জানা যায়, গত ৩১ ডিসেম্বর রাত আনুমানিক ১০:৫০ ঘটিকায় মাধবখালী বিওপি’র একটি চৌকস দল হাবিলদার শ্রী সঞ্জয় কুমারের নেতৃত্বে অভিযান পরিচালনা করে। মাধবখালী গ্রামের একটি মেহগনি বাগান থেকে মালিকবিহীন অবস্থায় ৭৫ পিস ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট এবং ২২ বোতল কফ সিরাপ (Win Cerex) উদ্ধার করা হয়।
পৃথক আরেকটি অভিযানে, আজ ১ জানুয়ারি ২০২৬ তারিখ ভোররাত ০৩:৩০ ঘটিকায় খোসালপুর বিওপি’র হাবিলদার মোঃ কাদেরের নেতৃত্বে বিজিবি দল খোশালপুর গ্রামের একটি ভুট্টা ক্ষেত থেকে মালিকবিহীন অবস্থায় ২৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।
এছাড়া, আজ সকাল ১০:৩০ ঘটিকায় খোসালপুর বিওপি’র সীমান্ত পিলার ৬০/১০৫-আর এর নিকটবর্তী এলাকা দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় দুইজন বাংলাদেশী নারীকে আটক করেছে বিজিবি। হাবিলদার মোঃ জিনারুল ইসলামের নেতৃত্বে নিয়মিত টহল চলাকালীন তাদের আটক করা হয়।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.