প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৮:০০ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১, ২০২৬, ১০:৫৩ অপরাহ্ণ
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কুমিল্লা-৬ আসনে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুমিল্লা জেলা প্রতিনিধি
দেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী,সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে কুমিল্লা ৬ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনিরুল হক চৌধুরীর আহবানে জেলা বিএনপি ও সদর দক্ষিণ উপজেলা বি এন পি ৭ দিনের কর্মসূচি গ্রহণ করেছে।
এর মধ্যে কালো ব্যাজ ধারণ,দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, খতমে কুরআন ও দোয়া মাহফিল।
কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার ( ১লা জানুয়ারি ) সন্ধায় সদর দক্ষিণ উপজেলার মহানগর ২৭ নং ওয়ার্ডের ধনাইতরী কওমি মাদ্রাসা মাঠে মহানগর দক্ষিণ বি এন পির আয়োজনে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, হাজী সিদ্দিকুর রহমান, এডভোকেট আখতার হুসাইন, মোহাম্মদ হানিফ, সোহেল মজুমদার, শাহআলম, গোলাম মোস্তফা মজুমদার, দেলোয়ার মজুমদার, ফরিদ মেম্বার, জামাল মুন্সি, শাহাজান মেম্বার, মনির হোসেন, হান্নান,আলেক হেসেন, রেজাউল করিম খোকা, নুর মোহাম্মদ, ইউনুস, মুনাজাত করেন ধনাইতরী কওমি মাদ্রাসার মোহতামিম ইকবাল হুসাইন প্রমুখ।
খতমে কুরআন ও দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করে। মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.