প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৮:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১, ২০২৬, ১২:১৯ অপরাহ্ণ
মাথার উপর ঝুঁকিপূর্ণ ভবন নিয়েই পড়াশোনা শিশুদের

কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লা জেলা তিতাস উপজেলা ৬নং ভিটিকান্দি ইউনিয়ন ৬নং ওয়ার্ডে ২৫ নং মানিককান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১নং ভবনে ঝুকিপূর্ণ অবস্থায় ছাত্র/ছাত্রীদের লেখা পড়া চলছে। যে কোন মুহূর্তে ভবন ধষে দূর্ঘটনার কবলে পড়তে পারে। প্রতিনিয়ত এই ১নং ভবনে ঝুকিপূর্ণ অবস্থায় ক্লাস করতে হচ্ছে। এই ভবনটির সামনের অংশের দেওয়ালে ফাটল ও ভাঙন ধরেছে। এককথায় বলা যায়,সম্পূর্ণ ভবনটি বর্তমানে ঝুকিপূর্ণ অবস্থায় আছে।
মানিককান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামাল পারভেজ বলেন,১নং ভবনটি ঝুকিপূর্ণ অবস্থায় আছে এবং এই ভবনের বেশিরভাগ অংশই মেয়াদ চলে যাওয়ায় ধসে ধসে পড়ে যাচ্ছে।
তিনি আরো জানান,২০২৩ সালের শেষের দিকে তিতাস উপজেলা শিক্ষা অফিসার লায়লা পারভিন বানুর নিকট এই ভবন নিয়ে অভিযোগ করিলে লায়লা পারভিন বানু বলেন, আমি কুমিল্লায় এই ভবনটি নিয়ে দরখাস্ত জমা দিয়েছি।
তিনি জানান,এই পুরান ভবনটি ভেঙে নতুন একটি ভবন নির্মাণ করার আশ্বাস দিয়েছেন।
এরপর থেকে ২বছর অতিবাহিত হলেও নতুন করে সংস্কারের কাজ শুরু হয়নি।
তিতাস উপজেলার শিক্ষা অফিসার খাজা মাইনউদ্দিন বলেন,এই ভবন নিয়ে কথা বলবো।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.