প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৮:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২, ২০২৬, ৯:৫৮ অপরাহ্ণ
তিতাসে নারান্দিয়া ইউনিয়নের রাস্তায় নিন্মমানের সুড়কি ব্যবহার

কুমিল্লা জেলা প্রতিনিধি
প্রকৌশলীর স্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও কুমিল্লার তিতাস উপজেলায় নিন্ম'মানের সু'ড়কি ব্যবহার করে রাস্তা সং'স্কারের কাজ চালানো হচ্ছে বলে অভি'যোগ উঠেছে।এতে সরকারি অর্থের অপচয় ও সড়কের স্থায়িত্ব নিয়ে তীব্র প্রশ্ন দেখা দিয়েছে।
সরজমিনে দেখা যায়, কুমিল্লা জেলার তিতাস উপজেলার নারান্দিয়া ইউনিয়নের খলিলাবাদ গ্রামে আহাম্মদ আলীর বাড়ি থেকে বারামবাড়ি মালেকের বাড়ি পর্যন্ত সড়ক সংস্কার কাজে শুরু থেকে শেষ পর্যন্ত নিন্মমানের সুড়কি ব্যবহার করা হয়েছে। কোথাও সুড়কি মরিচের গুঁড়ার মতো অতিমাত্রায় ক্ষুদ্র, আবার কোথাও রাস্তার পাশের কাদা মাটি তুলে তার ওপর এজিনের ইট বিছিয়ে দায়সারা ভাবে কাজ করা হচ্ছে, যা প্রকৌশলগত মানদণ্ডের সম্পূর্ণ পরিপন্থী।স্থানীয় বাসিন্দারা জানান, কাজে অনিয়মের বিষয়ে প্রশ্ন তুললে কেউ কথা শোনে না। বরং প্রতিবাদ করতে গেলে সংশ্লিষ্টদের কাছ থেকে হুমকি-ধমকির শিকার হতে হচ্ছে। এখানে কাজের নামে চলছে পুকুর চুরি।
তাদের আশঙ্কা, এভাবে নিন্মমানের উপকরণ দিয়ে নির্মিত রাস্তা দীর্ঘদিন টেকসই হবে না এবং অল্প সময়ের মধ্যেই ভেঙে পড়বে।উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা গেছে, প্রায় এক কোটি টাকা বরাদ্ধে এক কিলোমিটার দৈর্ঘ্যের এ সড়ক সংস্কার কাজটি ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সাজিদ এন্টারপ্রাইজ করছে।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.