প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৯:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২, ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ণ
হোমনায় প্রতিবন্ধী কৃষকের টমেটো ক্ষেত ধ্বংস

কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার হোমনা উপজেলার চান্দেরচর ইউনিয়নে এক হতদরিদ্র কৃষকের টমেটো ক্ষেত নষ্ট করার অভিযোগ উঠেছে তারই মেয়ের সাবেক জামাইয়ের বিরুদ্ধে। পূর্ব শত্রুতার জেরে প্রতিশোধ নিতে এই ঘটনা ঘটিয়েছে বলে ধারনা করছে এলাকাবাসি।জানা গেছে, উপজেলার চান্দেরচর ইউনিয়নের শোভারামপুর গ্রামের প্রতিবন্ধী কৃষক গোলাম মোস্তফা ১৫ শতাংশ জমিতে টমেটো চাষ করেছেন। শীত মৌসুমের শুরুতে যত্ন নিয়ে রোপণ করা সেই টমেটো গাছে ফুল এসেছে, কিছু কিছু গাছে ছোট ছোট টমেটোও ধরেছে। অল্প কিছুদিনের মধ্যেই টমেটো বিক্রির উপযুক্ত হতো।
কিন্তু বুধবার (৩১ ডিসেম্বর) গভীর রাতে দুর্বৃত্তরা তার টমেটো গাছ কেটে দিয়েছে। সকালে ক্ষেত দেখতে এসে কান্নায় ভেঙে পড়েন হতভাগা কৃষক গোলাম মোস্তফা । তার বুকফাটা কান্না ও আহাজারিতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা বলছেন,“প্রতিশোধ নিতে গাছের সাথে এ কেমন শত্রুতা।
কৃষক গোলাম মোস্তফার অভিযোগ,তার মেয়ের সাবেক জামাই এ গ্রামেরই আশাদ মিয়ার ছেলে আবুল কালাম এ কাজ করতে পারে। সে নিয়মিত মদ, গাঁজা ও ইয়াবা সেবন করে তার মেয়েকে নির্যাতন করায় তিন বছর আগে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়।
মেয়েকে অন্যত্র বিয়ে দেয়া হয়েছে। এরপর থেকে সে প্রায়ই তাকে হুমকি দিত, বলত তোকে ফকির করে ছাড়বে। কিছুদিন আগে বাড়িতে গিয়ে তার আরেক মেয়ের জামাইকে মারধর করে। এ ঘটনায় থানায় অভিযোগ করলে ক্ষোভে তার টমেটো গাছ কেটে দিতে পারে বলে মনে করা হচ্ছে।
স্থানীয়রা জানান, আবুল কালাম বিভিন্ন নেশা করে এবং চুরির সাথেও জড়িত। ধারণা করা হচ্ছে, সে-ই তার শ্বশুরের ক্ষেত নষ্ট করতে পারে। এ ঘটনায় তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন।
হোমনা থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী মুঠোফোনে বলেন,"ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.