প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৬:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৩, ২০২৬, ১০:৪৮ অপরাহ্ণ
হোমনায় জাতীয় সমাজসেবা দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কুমিল্লা জেলা প্রতিনিধি
“প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়—আস্থা আজ সমাজসেবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার হোমনা উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার (৩ জানুয়ারী) সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলাম।
উপজেলা সমাজসেবা অফিসার রাসেল আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, সাংবাদিক মো. আবদুল হক সরকার,এটিএম মোর্শেদুল ইসলাম শাজু,
মো. কামাল হোসেন, আবুল কালাম আজাদ ও আস্থা ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন প্রমূখ। বক্তারা সমাজের অসহায়, দুঃস্থ, প্রতিবন্ধী, বয়স্ক ও হতদরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে সরকারি সমাজসেবা কার্যক্রম আরও সম্প্রসারিত ও কার্যকর করার আহ্বান জানান। পরে প্রতিবন্ধিদের মাঝে প্রতিবন্ধি কার্ড বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন এতিমখানার সভাপতি, সেক্রেটারী,বিভিন্ন ভাতাভোগী নারী পুরুষ ছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ সময় উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.