রাজশাহী বুরো
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের তিনটি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৬ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। একই সঙ্গে ১৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
শনিবার ( ০৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আমিনুল ইসলাম যাচাই-বাছাই শেষে ফলাফল ঘোষণা করেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, সিরাজগঞ্জ-১ আসনে নাগরিক ঐক্যের প্রার্থী মো. নাজমুস সাকিব এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুস সবুরের মনোনয়নপত্রে ত্রুটি থাকায় তা বাতিল করা হয়।
এ আসনে বিএনপির প্রার্থী মো. সেলিম রেজা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. শাহীনুর আলম সহ মোট পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে।সিরাজগঞ্জ-২ আসনে জনতার দলের প্রার্থী মো. সোহেল রানার বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ থাকায় এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী মো. আনোয়ার হোসেনের দাখিলকৃত কাগজপত্রে ত্রুটি পাওয়ায় তাঁদের মনোনয়নপত্র বাতিল করা হয়। এ আসনে বিএনপির প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুহাম্মদ জাহিদুল ইসলাম সহ পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
এদিকে সিরাজগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. ইলিয়াস রেজা রবিন এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুহাম্মদ আব্দুর রউফ সরকারের মনোনয়নপত্রে ত্রুটি থাকায় তা বাতিল করা হয়। এ আসনে বিএনপির প্রার্থী মো. আয়নুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আব্দুস সামাদ এবং জাতীয় পার্টির প্রার্থী মো. ফজলুল হকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.