শাহাদাৎ হোসেন সরকার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আওতাধীন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ শাখার আহ্বায়ক কমিটিতে সিরাজুল ইসলাম সরকারকে নতুন যুগ্ম আহ্বায়ক নির্বাচিত করা হয়েছে।
নবনিযুক্ত যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম সরকার তার দায়িত্ব গ্রহণের পর এক বিবৃতিতে সর্বপ্রথম আল্লাহর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
একইসাথে তিনি আন্দোলনের মূল সংগঠক ওমর ফারুক যুবরাজ, কেন্দ্রীয় সেল সম্পাদক ও সদস্য সবিচ আতিক শাহরিয়া এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাশরাফি সরকারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান।
সিরাজুল ইসলাম সরকার দায়িত্বগ্রহণ করে বলেন, "আমার উপর অর্পিত এই দায়িত্ব আমি সঠিক ও সুন্দরভাবে পালন করতে চাই। এজন্য আমি সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।"
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সক্রিয় একটি ছাত্রসংগঠন হিসেবে পরিচিত। তাদের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার তত্ত্বাবধানে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ শাখায় এই নেতৃত্ব পরিবর্তন আন্দোলনের কার্যক্রমকে আরো গতিশীল করবে বলে সংশ্লিষ্ট মহল প্রত্যাশা করছেন।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.