প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৮:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৫, ২০২৬, ১০:৫৬ অপরাহ্ণ
হোমনায় গ্যাস সিলেন্ডারের অতিরিক্ত দাম নেওয়ায় মোবাইল কোর্টে অর্থদন্ড

কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার হোমনায় অতিরিক্ত দামে সিলিন্ডার গ্যাস বিক্রির অপরাধে এক দোকানিকে ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।সোমবার (৫ জানুয়ারি) বিকেলে হোমনা উপজেলার চৌরাস্তার মোড় সংলগ্ন একটি দোকানে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.শহিদুল ইসলাম।অভিযানে দোকানের মালিক নুরে আলম (৩১), পিতা আব্দুল লতিফ, কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারার অধীনে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।এ সময় উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.