প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৯:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৭, ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ণ
নওগাঁর পত্নীতলায় ৫০ বোতল ফেন্সিডিলসহ আটক-২
মোঃ রুহেল আহম্মেদ, নিজস্ব প্রতিনিধি
নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ৫০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (০৬ জানুয়ারি ) বিকেলে নজিপুর পৌরসভার পালপাড়া এলাকায় জনৈক স্বপন ভাওয়ালের বাড়ির সামনে পাকা রাস্তার ওপর মাদক কেনাবেচা চলছে। খবর পেয়ে ডিবি পুলিশের একটি চৌকস দল দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়। এসময় সন্দেহভাজন সুদেব হালদার ও বিমল চন্দ্রকে আটক করে তল্লাশি করা হয়।
তল্লাশিকালে সুদেবের কাছ থেকে ২৫ বোতল এবং বিমলের কাছ থেকে ২৫ বোতলসহ মোট ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার চকমূলী ডাঙ্গাপাড়া গ্রামের মৃত সুশীল হালদারের ছেলে সুদেব হালদার (৩৮) এবং নজিপুর ব্রিজ পাড়া এলাকার যোগেশ চন্দ্রের ছেলে বিমল চন্দ্র (৫৪)।
জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
নওগাঁ জেলাকে মাদকমুক্ত করতে পুলিশের এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.