প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১১:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৭, ২০২৬, ৪:৪৬ অপরাহ্ণ
সিরাজগঞ্জে মামুন বিশ্বাসের আয়োজনে শীত বস্ত্র বিতরণ

তারিকুল আলম, রাজশাহী বুরো
সিরাজগঞ্জ এনায়েতপুরে শীতার্তদের মাঝে ফেসবুকের অর্থায়নে কম্বল বিতরণ করেন। বুধবার (০৭ জানুয়ারি) সকাল ৮ ঘটিকায় এনায়েতপুরের যমুনা নদীর পাড়ে ফেসবুকের অর্থায়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণের আয়োজন করেন মামুন বিশ্বাস।
এ আয়োজন সম্পর্কে জানতে চাইলে মামুন বিশ্বাস বলেন দুর্গম অঞ্চল গুলোতে হতদরিদ্র গরীব অসহায় মানুষের মাঝে কয়েক ধাপে শীত বস্ত্র বিতারণ করা হয়।
যাতে করে এই শীতকে উপেক্ষা করে সমাজের সকল বিত্তবানরা অসহায় মানুষের পাশে দাঁড়ায়। এবং প্রথম ধাপে ২০০ পিচ এখন দ্বিতীয় ধাপে ১৬০ পিচ কম্বল বিতরণ করছি। উপকার ভোগীরা বলেন, আজকে যে মামুন বিশ্বাস আমাদের মাঝে কম্বল তুলে দিলেন তার জন্য দোয়া করি, কারণ আমরা এই শীতে ছেলে সন্তান নিয়ে অনেক কষ্ট করছি। একটি কম্বল পেয়ে আমার অনেক আনন্দিত, ছেলেমেয়ে নিয়ে এই শীতের মধ্যে অনেক শান্তিতে ঘুমিয়ে থাকতে পারবো।
এ সময় উপস্থিত ছিলেন এনায়েতপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মুক্তার হাসান, প্রেসক্লাবের সেক্রেটারি রফিক মোল্লা, আইসিএল ইস্কুলের প্রতিষ্ঠাতা ওয়াহিদুজ্জামান সহ আরো অনেকে।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.