প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ২:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৮, ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ণ
তিতাসে মজিদপুরে আব্দুল হালিম মিন্টুর উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার তিতাস উপজেলার শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে ৭ জানুয়ারী বুধবার (১১টা) ১২০০টি কম্বল বিতরণ করা হয়েছে। কম্বল বিতরণের আয়োজন করা হয় মজিদপুর মাহমুদিয়া মাদ্রাসা মাঠে। এই মানবিক উদ্যোগের নেতৃত্ব দেন মজিদপুর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হালিম মিন্টু।আয়োজক আব্দুল হালিম মিন্টু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সচিব ইঞ্জিনিয়ার মতিন খান। এছাড়া উপজেলা বিএনপির সাবেক নেতা মনিরুল হক তপন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জাদু মোল্লা, দপ্তর সম্পাদক এমদাদুল হক ফুল মিয়া, যুব বিষয়ক সম্পাদক শাহিদুল ইসলাম, মজিদপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আমিনুল ইসলাম মুন (মেম্বার), বিএনপি নেতা আইয়ুব খান, আব্দুল লতিফ মাল, কড়িকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনির হোসেন ভূঁইয়া, মজিদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম বাবুল ভূঁইয়া, বলরামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু, বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব, বিএনপি নেতা ইউনুস প্রধানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আব্দুল হালিম মিন্টু বলেন,শীতের তীব্রতায় দরিদ্র ও অসহায় মানুষ সবচেয়ে বেশি কষ্টে থাকেন। তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করার মানবিক দায়িত্ববোধ থেকেই প্রতিবছরের মতো এবারও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছি। আমার জন্য দোয়া করবেন, ভবিষ্যতে আরও ভালো কিছু দেবো ইনশাল্লাহ।"
উপস্থিত নেতা ইউনুস প্রধান বলেন,আব্দুল হালিম মিন্টু সাহেব প্রতিবছর শীতার্ত মানুষের পাশে দাঁড়ান। তিনি কম্বল বিতরণ ছাড়াও মসজিদ-মাদ্রাসা, রাস্তা-ঘাট নির্মাণে সহায়তা করেছেন। করোনা ও করুণা কালীন সময়ে তিনি মজিদপুর উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও দরিদ্র শিক্ষার্থীদের পাশে দাঁড়ান,
প্রয়োজনীয় সহযোগিতা দিয়েছেন। এছাড়া দরিদ্র ও অসহায় মেয়েদের বিয়ের জন্য অর্থ সাহায্য এবং সমাজকল্যাণমূলক অন্যান্য কাজে নিয়মিত অবদান রাখেন। উনি কাউকে খালি হাতে দেন না। তাই তিতাসের মধ্যে উনি একজন সত্যিকারের ভালো মানুষ হিসেবে সবার কাছে পরিচিত। আল্লাহ যেন উনার মনের সব আশা পূরণ করেন।"স্থানীয়রা জানান, এ ধরনের মানবিক উদ্যোগ শীতার্ত মানুষের জন্য স্বস্তি বয়ে আনে। তারা সমাজের বিত্তবানদেরও এ ধরনের কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানান।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.