মোঃ রোমান হোসেন
সাভারের আশুলিয়ায় শ্রমিক কলোনীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিস প্রায় দুই ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত প্রায় সারে সাতটার দিকে সাভারের আশুলিয়ার থানা রোড় এলাকার আলাউদ্দিনের মালিকাধীন শ্রমিক কলোনীতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
আশুলিয়ার ডিইপিজেড ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার কাউসার আলী বলেন, রাত প্রায় সাড়ে সাতটার দিকে ডিইপিজেড ফায়ার সার্ভিসে অগ্নিকান্ডের খবর আসে। খবর পেয়ে সাথে সাথে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। এরপর প্রায় দুইঘন্টার চেষ্টায় রাত সাড়ে নয়টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
এসময় ওই শ্রমিক কলোনীর চারটি কক্ষ আগুনে পুড়ে যায়। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা জানা যায়নি। এ অগ্নিকাণ্ডে তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের খবর এ পর্যন্ত পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দুই লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। তদন্তের পর তা জানা যাবে বলে আশা প্রকাশ করেন। আগুনের কারণ অনুসন্ধানে তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
এ ঘটনার পর এলাকাজুড়ে চরম আতঙ্ক বিরাজ করে।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.