প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৭:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৯, ২০২৬, ১০:৪৫ অপরাহ্ণ
দাউদকান্দি মহাসড়কে সড়ক দূর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে চারজনের মৃত্যু

কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার দাউদকান্দির ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের বানিয়াপাড়া এলাকায় বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে অগ্নিদগ্ধ হয়ে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুইজন শিশু রয়েছে।শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে দাউদকান্দির ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার জানান, বাস ও মোটরসাইকেলের সংঘর্ষের পর মোটরসাইকেলের জ্বালানির ট্যাংক থেকে আগুনের সূত্রপাত হতে পারে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং পুরো বাসটিতে আগুন ধরে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণের পর ঘটনাস্থল থেকে একজন নারী, একজন পুরুষ ও দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।ওসি ইকবাল বাহার মজুমদার আরও জানান, ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে উদ্ধারকাজ পরিচালনা করছে। দুর্ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। পরে এবিষয়ে বিস্তারিত জানানো হবে।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.