
মোঃ রুহেল আহম্মেদ, নিজস্ব প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে বিশেষ অভিযান চালিয়ে ১৪০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদককারবারীকে আটক করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত ৮টার দিকে ধামইরহাট থানার নিকটবর্তী এলাকা থেকে তাকে আটক করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, কালুপাড়া বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মোঃ বাদশা আলমগীরের নেতৃত্বে একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ২৬৪ এমপি হতে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ধামইরহাট থানা থেকে প্রায় ৫০ গজ পূর্ব দিকে জনৈক রফিকের চায়ের দোকানের সামনে থেকে অভিযুক্তকে আটক করা হয়।
আটককৃত মাদককারবারীর নাম মোঃ গোলাম রব্বানী (৩২)। তিনি ধামইরহাট থানার নেউটা গ্রামের মোঃ নুরুজ্জামানের ছেলে। তল্লাশিকালে তার কাছ থেকে ১৪০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ০১টি বাইসাইকেল ও ০১টি মোবাইল ফোন জব্দ করা হয়। যার মোট সিজার মূল্য: ২,৮৬,০০০ (দুই লক্ষ ছিয়াশি হাজার) টাকা।
আটককৃত আসামীর বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জব্দকৃত মাদকদ্রব্য ও মালামালসহ তাকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি নিশ্চিত করেছে।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুন, পিএসসি জানান, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু, মাদক পাচার, অবৈধ পারাপার এবং চোরাচালান রোধে বিজিবির এই ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.