কুষ্টিয়া জেলা প্রতিনিধি
ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বাহিরচর ইউনিয়নের চাষীক্লাব মোড়ে ব্যারিস্টার রাকিব রউফ চৌধুরীর ধানের শীষের নির্বাচনী অফিসের প্রধান কার্যালয় এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার ০৮/০১/২০২৬ ইং তারিখ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়ন ১৬ দাগ চাষীক্লাব সংলগ্ন বিএনপির ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী ধানের শীষের নির্বাচনী অফিসের প্রধান কার্যালয় এর শুভ উদ্বোধন করেন, ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক,

উপজেলা পরিষদের সফল চেয়ারম্যান ও ভেড়ামারা পৌরসভার সাবেক সফল মেয়র এ্যাডঃ মহঃ তৌহিদুল ইসলাম আলম। এ সময় উপস্থিত ছিলেন, বাহিরচর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদুল ইসলাম লাভলু, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সিনিয়র সহ-সভাপতি জহুরুল ইসলাম বিজলী, বাহিরচর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সোহেল রানা (ভূঁই বাবু) সাংগঠনিক সম্পাদক নাজির মন্ডল ও বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.