প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১২:০০ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৯, ২০২৬, ১১:১৭ অপরাহ্ণ
সিরাজদিখানে ১১ বছরের শিশুর ওপর হামলা, থানায় অভিযোগ

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের উত্তর রাঙ্গামালিয়া এলাকায় ১১ বছরের এক শিশুকে বাড়িতে ডেকে নিয়ে মারধরের অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় একই এলাকার প্রতিবেশী মোসাঃ তানিয়া আক্তার (২৫), মোঃ নিরব (৪০) ও মোঃ তফু (৪২)-এর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী শিশুটির নাম শোয়াইব চৌধুরী (১১)। তার মা বাদী হয়ে সিরাজদিখান থানায় অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার দুপুর আনুমানিক ১২টার দিকে শোয়াইব চৌধুরী খেলাধুলার উদ্দেশ্যে বাড়ির পাশের এলাকায় গেলে অভিযুক্তরা তাকে ডেকে নিয়ে যায়। পরে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়। এতে শোয়াইব প্রতিবাদ করলে অভিযুক্তরা এলোপাতাড়িভাবে কিল, ঘুষি ও চড়-থাপ্পড় মারতে থাকে। এতে শিশুটির গলা, মুখ ও শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম হয়।
শোয়াইবের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাকে পিস্তল দিয়ে গুলি করবে বলে ভয়ভীতি প্রদর্শন করে এবং প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
শোয়াইব চৌধুরীর মা বলেন, “আমার ছেলেকে মারার উদ্দেশ্যেই ডেকে নেওয়া হয়েছিল। তাকে পিস্তল দিয়ে গুলি করে দিবে বলে ভয় দেখানো হয়েছে। আমরা এখন চরম আতঙ্কের মধ্যে আছি। এর সুষ্ঠু বিচার চাই।”
এ বিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, “লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগ যাচাই-বাছাই সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.