কুষ্টিয়া জেলা প্রতিনিধি
সাহিত্য চর্চার পাশাপাশি শীতার্ত মানুষের পাশে
দাড়ানো কেএসপির অনন্য মানবিকতা-- ডাঃ গাজী আশিক বাহার।
তীব্র শীতে অসহায় ও দুস্থ মানুষের কষ্ট লাঘব করতে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে কুষ্টিয়া সাহিত্য পরিষদ,কেএসপি। ‘বিশুদ্ধ সাহিত্য চর্চার অন্যতম মাধ্যম’- স্লোগানকে ধারণ করা এই সংগঠনটি। ১০ জানুয়ারি/২০২৬, শনিবার বিকেলে ভেড়ামারা আলিম মাদরাসা মাঠে উপজেলার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে।
কুষ্টিয়া সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা ও সভাপতি, গল্পকার,কবি ও সংগঠক আসমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন, ভেড়ামারা উপজেলার সহকারী কমিশনার ভূমি, ডাক্তার গাজী আশিক বাহার। খুলনা বিভাগীয় প্রেসক্লাব ভেড়ামারা শাখার সভাপতি প্রভাষক সাইফুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ভেড়ামারা সরকারি মহিলা কলেজের প্রভাষক আরশেদ আলী, দৈনিক যুগান্তর পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি মোঃ রেজাউল করিম, ভেড়ামারা বন কর্মকর্তা ও কবি মোহাম্মদ জাহিদুল ইসলাম, ভেড়ামারা আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোঃ রবিউল ইসলাম, কবি আশরাফুল ইসলাম চাঁদ,
কবি ও নাট্যকার শাহিনুর হালিম, বিশিষ্ট আবৃত্তিকার বিদ্রোহী মোস্তফা,কবি নুরুল ইসলাম নুরু, কবি মওলা বক্স, ফিউচার ব্রাইট মডেল স্কুলের প্রধান শিক্ষক জহুরুল হক, ভেড়ামারা গোল্ডেন স্টার চাইল্ড হোম স্কুলের পরিচালক ও কবি আমেনা খাতুন, কবি তরিকুল ইসলাম তারিক, কবি আফসানা তানিয়া অপু, সাংবাদিক মাসুদ রানা, সাংবাদিক জাহাঙ্গীর খান, কবি মোঃ ফরিদ, কবি সুলতান মাহমুদ, মোঃ আব্দুল্লাহ প্রমুখ।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.