প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ১১:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১১, ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ণ
ঝিনাইদহের কালীগঞ্জে সড়কের পাশে লিচু গাছ থেকে ঝুলন্ত অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে সড়কের পাশে একটি লিচু গাছে অজ্ঞাত এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে কালীগঞ্জ–নলডাঙ্গা সড়কের মাঝামাঝি গুঞ্জনগর এলাকায় সড়কের পাশের একটি মাঠের মধ্যে লিচু গাছে মরদেহটি ঝুলতে দেখে স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়রা জানায়, মাঠে কাজ করার সময় লিচু গাছে একজন পুরুষের মরদেহটি ঝুলতে দেখায়। বিষয়টি কালীগঞ্জ থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ২০ থেকে ২৫ বছর। তাঁর গলায় রশি পেঁচানো অবস্থায় ছিল। তবে এখন পর্যন্ত মরদেহটির পরিচয় শনাক্ত করা যায়নি।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেল্লার হোসেন জানায়, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.