প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ১১:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১১, ২০২৬, ১:১০ অপরাহ্ণ
মুন্সীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি বসতঘর পুড়ে ৩০ লাখ টাকার ক্ষতি

মুন্সীগঞ্জের টঙ্গিবাীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি বসতঘর ও ঘরে থাকা মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
শনিবার (১১ জানুয়ারি ) ভোর আনুমানিক ৫টা ১৫ মিনিটে টঙ্গিবাড়ী উপজেলার কাইচ মালধা গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফজরের নামাজের আজান দেওয়ার উদ্দেশ্যে মসজিদে গেলে কাইচ মালধা জামে মসজিদের ইমাম মাওলানা আবুল কালাম প্রথমে আগুন দেখতে পান। পরে তিনি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসীকে সতর্ক করেন।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেন এবং টঙ্গিবাড়ী ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও পরিস্থিতি জটিল হওয়ায় সিরাজদিখান ফায়ার সার্ভিসকে সহায়তার জন্য ডাকা হয়। পরে টঙ্গিবাড়ী ও সিরাজদিখান ফায়ার সার্ভিসের দুটি ইউনিট যৌথভাবে কাজ করে সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এ ঘটনায় ক্ষতিগ্রস্তরা হলে, আলী হোসেন (৪০), জামাল হাওলাদার (৫০), শাহ আলম হাওলাদার (৬০), শাহান শাহ হাওলাদার (৪৮), কাইয়ুম হাওলাদার (৬০) ও আমান হোসেন (৪৫)। তারা সবাই কাইচ মালধা গ্রামর বাসিন্দা।
অগ্নিকাণ্ডে ছয়টি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায় এবং ঘরে থাকা আসবাবপত্র, নগদ টাকা ও অন্যান্য প্রয়োজনীয় মালামাল ভস্মীভূত হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার খবর পেয়ে টঙ্গীবাড়ি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে বলে পুলিশ জানিয়েছে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ৬টি ঘর পুড়ে আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও মোট ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে নিশ্চিত করা হবে।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.