প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৮:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১২, ২০২৬, ১:১১ পূর্বাহ্ণ
মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ আটক ২ জন

কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার মেঘনায় যৌথবাহিনীর অভিযানে ১৮০পিছ্ ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়েছে।
আজ রবিবার (১১ জানুয়ারি) বিকাল ৫টার দিকে উপজেলার মানিকারচর ইউনিয়নের শিকিরগাঁও এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ২টি বাটন মোবাইল ফোন ও নগদ ৫৩ হাজার টাকা উদ্ধার করা হয়।
মেঘনা থানা সূত্রে জানা যায়, নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ থানার মামরতপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে আফজাল হোসেনকে (২৮) ও মেঘনান শিকিরগাও গ্রামের সুন্দর আলীর মেয়ে রুনা আক্তারকে (৩০) আটক করা হয়।
মেঘনা সেনা ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে যৌথ বাহিনীর এ অভিযান পরিচালিত হয়। এসময় তাদের দুজনকে গ্রেফতার করা হয় এবং মালামালগুলো জব্দ করে মেঘনা থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে মেঘনা থানা পুলিশ।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.