প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৭:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১২, ২০২৬, ১১:৫৫ অপরাহ্ণ
কুষ্টিয়া-২ আসনে জামায়াতের প্রার্থী আব্দুল গফুরকে ঘিরে ইতিবাচক প্রত্যাশা

ইঞ্জিনিয়ার বাবুল আক্তার
কুষ্টিয়া-২ (ভেড়ামারা ও মিরপুর) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে বাড়ছে আলোচনা। এই আসনে বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে আব্দুল গফুর এর নাম ঘোষণার পর স্থানীয় ভোটারদের মাঝে নতুন করে আগ্রহ ও কৌতূহল দেখা দিয়েছে। দীর্ঘদিনের সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে সম্পৃক্ত আব্দুল গফুর একজন পরিচিত মুখ। স্থানীয়ভাবে তিনি সৎ, শান্ত ও জনবান্ধব ব্যক্তি হিসেবে পরিচিত।
এলাকাবাসীর দাবি, তিনি নিয়মিত মানুষের খোঁজখবর রাখেন এবং সামাজিক সমস্যা সমাধানে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।
ভেড়ামারা ও মিরপুর—এই দুই উপজেলার মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন, কর্মসংস্থান ও নৈতিক নেতৃত্বের প্রত্যাশা করে আসছেন। সেই প্রেক্ষাপটে আব্দুল গফুর তার নির্বাচনী বক্তব্যে শিক্ষা, নৈতিকতা, সামাজিক ন্যায়বিচার ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রতিশ্রুতি তুলে ধরছেন। বিশেষ করে তরুণ সমাজের মাঝে তার বক্তব্য ইতিবাচক সাড়া ফেলেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কুষ্টিয়া-২ আসনে ভোটাররা এবার ব্যক্তি ইমেজ, সততা ও এলাকার প্রতি দায়বদ্ধতাকে গুরুত্ব দিতে পারেন।
সে দিক থেকে আব্দুর গফুর একজন গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন।
নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে মাঠপর্যায়ের তৎপরতা। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করছেন ভেড়ামারা ও মিরপুরের সাধারণ ভোটাররা। সেই সঙ্গে তারা আশা করছেন, নির্বাচনের মাধ্যমে এই অঞ্চলে উন্নয়ন ও স্থিতিশীল রাজনীতির নতুন অধ্যায় সূচিত হবে।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.