প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৪, ২০২৬, ৭:২৪ পূর্বাহ্ণ
কুমিল্লায় শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের কম্বল বিতরন

কুমিল্লা জেলা প্রতিনিধি
সেনাবাহিনীর উদ্যোগে ছয় জেলার বিভিন্ন এলাকায় চার হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।গত ৯ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারী মঙ্গলবার পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ কার্যক্রমের আওতায় এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পরিচালিত হয়। কর্মসূচির অংশ হিসেবে ছয় জেলার ১৮টি এলাকায় স্থানীয় দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে কম্বল বিতরণ করা হয়।
এ কর্মসূচির আওতায় দাউদকান্দি আর্মি ক্যাম্পের অধীনে চরগোপাল, চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অধীনে মাস্টারপাড়া এতিমখানা, কুমিল্লা সদর সমাজসেবা আর্মি ক্যাম্পের অধীনে দক্ষিণ সদর জোড় কানন ভূমি অফিস এলাকা ও অনন্যপুর আশ্রয় প্রকল্প, চৌদ্দগ্রাম আর্মি ক্যাম্পের অধীনে শুভপুর ইউনিয়ন,
কুমিল্লা মেঘনা আর্মি ক্যাম্পের অধীনে চালিভাঙ্গা ইউনিয়নসহ দেবিদ্বার, বুড়িচং ও আখাউড়া আর্মি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়।এছাড়া নোয়াখালী জেলার সদর, বেগমগঞ্জ, কোম্পানীগঞ্জ ও সোনাইমুড়ী, ফেনী জেলার সদর, দাগনভূঞা ও ফুলগাজী এবং লক্ষ্মীপুর জেলার সদর ও রায়পুর এলাকাতেও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.