প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৮:০১ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৪, ২০২৬, ৭:১৯ পূর্বাহ্ণ
নওগাঁর ধামইরহাটে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকালে হরিতকিডাঙ্গা বাজারে ধামইরহাট ইউনিয়ন বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ধামইরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াজেদ আলী দেওয়ান কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউল করিম মুছা।
দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম কবির মিল্টন, উপজেলা শ্রমিক দলের সভাপতি ইব্রাহিম হোসেন, উপজেলা বিএনপির উপদেষ্টা দেওয়ান ফেরদৌস হাসান, পৌর বিএনপির সহ-কোষাধ্যক্ষ কামরুজ্জামান বাদল, উপজেলা ওলামা দলের সাংগঠনিক সম্পাদক রাজু হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, ধামইরহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হায়দার আলী দেওয়ান, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, সাবেক পৌর কাউন্সিলর ফারুক হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম গোল্ডেন। দোয়া মাহফিল অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পালন করেন ধামইরহাট ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোসাদ্দেকুল ইসলাম।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.