প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৬:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৮, ২০২৬, ৮:৪৬ পূর্বাহ্ণ
তিতাসের মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল:আলোচনা সভা অনুষ্ঠিত

কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লা জেলা তিতাস উপজেলার সাতানী ও ভিটিকান্দি ইউনিয়নে ১৭ জানুয়ারী শনিবার আপোষহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী মরহুম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা -২(তিতাস-হোমনা)আসনে ধানের শীষ প্রতীক এর মনোনীত প্রার্থী ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।
তিতাস উপজেলায় বিএনপির সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ও আলোচনা সভার লক্ষে ৯ টি ইউনিয়নে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্টিত হবে।
প্রথমে সকাল ১০ টায় তিতাস উপজেলার বিএনপির প্রচার সম্পাদক সামির হোসেন এর পিতা মরহুম আ:হাকিম বেপারীর কুলখানি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
সকাল ১১ টায় সাতানী ইউনিয়নের চরকুৃমারিয়া বাজারে মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
বিকেল ৩ টায় তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের দুলারামপুর বাজারে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল এবং আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
ভিটিকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ সরকারের সভাপতিত্বে,সাধারণ সম্পাদক মাজারুল ইসলাম খোকার পরিচালনায় ও আবুল কাশেমের সঞ্চালনায় প্রধান অতিথি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,তিতাস উপজেলা বিএনপির সভাপতি ওসমান গনি ভূঁইয়া, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূঁইয়া,সিনিয়র সহ-সভাপতি আলী হোসেন মোল্লা,
তিতাস উপজেলা বিএনপির সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন সরকার, তিতাস উপজেলার বিএনপির নেতা কাজী সেন্টু,কুমিল্লা উত্তর জেলা মহিলা বিষয়ক সম্পাদক মোসা: রুবি ইসলাম,তিতাস উপজেলা বিএনপির সহ-সভাপতি আবদুস সালাম মেম্বার,তিতাস ভিটিকান্দি ইউনিয়ন সিনিয়র সহ- সভাপতি শফিকূল ইসলাম, সাংগঠনিক সম্পাদক যুবরাজ ইসলাম রাসেল,যুবদলের আহবায়ক সুমন আহমেদ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মানিক মিয়া সরকার,সাইফুল ইসলামসহ বিএনপির নেতাকর্মীদের উপস্থিত ছিেলন।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.