প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৯:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৮, ২০২৬, ৯:৫১ অপরাহ্ণ
তিতাসে যৌথ অভিযানে ইয়াবা ও ২১০ বোতল বিয়ারসহ আটক- ৩

কুমিল্লা জেলা প্রতিনিধি
গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার তিতাস উপজেলায় যৌথ অভিযান চালিয়ে ইয়াবা ও বিপুল পরিমাণ অবৈধ বিয়ারসহ তিনজনকে আটক করা হয়েছে। অভিযানের সময় একজন আসামি পালিয়ে যায়।জানা যায়, গতকাল আনুমানিক রাত ১০টা ৩০ মিনিটে কুমিল্লা ৩৩ পদাতিক ডিভিশনের অধীনস্থ তিতাস আর্মি ক্যাম্প যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে তিতাস উপজেলার গোপালপুর ও গৌরীপুর এলাকায় পৃথকভাবে অভিযান চালানো হয়।
অভিযানকালে গোপালপুর গ্রামের মো. রবিউল এর বসতবাড়ি থেকে ইয়াবা উদ্ধার করা হয়। একই সময় গৌরীপুর এলাকায় খাইরুল এর বাড়িতে অভিযান চালিয়ে জিলানি ও সাইফুল নামে দুইজনকে ২১০ বোতল বিয়ারসহ আটক করা হয়। তবে অভিযানের সময় খাইরুল ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।কুমিল্লা ৩৩ পদাতিক ডিভিশনের তিতাস আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আল সোহানুর এর নেতৃত্বে এই যৌথ অভিযান পরিচালিত হয়।
আটককৃতরা হলেন— শাহপরান (২৭), পিতা: মো. নুরইসলাম, গ্রাম: জিয়ারকান্দী, সাইফুল (২৭), পিতা: আব্দুল খালেক, গ্রাম: জিয়ারকান্দী, এবং মো. রবিউল (৩২), পিতা: মো. নসু মিয়া, গ্রাম: গোপালপুর।আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.