মোঃ সুমন আলম
শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে পল্লী প্রাণী চিকিৎসক ফাউন্ডেশন। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার নলডাঙ্গা বাজারে ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় পরিবারের হাতে শীতবস্ত্র তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতিলতা বর্মন।
ফাউন্ডেশনের সভাপতি জাহাঙ্গীর আলম লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি সার্জন ডা. মো. আব্দুল রাকিব এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল কাফী।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, সিনিয়র সহসভাপতি তরিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মাসুদ রানা, প্রচার সম্পাদক মোয়াজ্জেম হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক সুমন আলম, কোষাধ্যক্ষ মোস্তফা কামালসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা।
এ সময় বক্তারা বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.