প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৭:১২ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২০, ২০২৬, ১০:১৩ অপরাহ্ণ
বান্দরবানের, আলীকদমে তিন ইটভাটায় মোট ৯ লাখ জরিমানা

মোঃ আবু বক্কর সিদ্দিক বান্দরবান
পার্বত্য জেলা বান্দরবানের আলীকদম উপজেলায় উপজেলা প্রশাসনের অভিযানে তিনটি ইটভাটাকে জরিমানা সহ অবৈধ জ্বালানি কাঠ জব্দ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২০শে জানুয়ারি) আলীকদম উপজেলা প্রশাসনের উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম এর নেতৃত্বে উপজেলার চারা বটতল,আমতলী,দক্ষিণ পূর্ব পালং পাড়ায় অবস্থিত, তিনটি অবৈধ ইটভাটা FBM, ABM, UBM ব্রিকস প্রত্যেক ইটভাটাকে ৩ লাখ টাকা করে সর্বমোট ৯ লাখ টাকা জরিমানা এবং ৭ হাজার ঘনফুট জ্বালানী কাঠ জব্দ করে উপজেলা প্রশাসন।
অভিযানের বিষয়ে আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম বলেন অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে, ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ৮ এর ১ ধারায় তিনটি ইটভাটা পরিচালনাকারী মো। মইন উদ্দিন, নুরুল আমিন, মোঃ খালেদ কে আসামী করে প্রত্যেক কে ৩ লাখ করে মোট ৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে।তারা পূনরায় ইটভাটা পরিচালনা করলে অভিযান আবার করা হবে।অভিযানে উপজেলা প্রশাসন ও আইনশৃংখলা রক্ষাবাহিনির সদস্যরা সহযোগিতা করেন।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.