প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৫:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২১, ২০২৬, ৭:৩০ পূর্বাহ্ণ
ভেড়ামারা-মিরপুরে গণসংযোগে বারিষ্টার রাগিব রউফ চৌধুরী

ইঞ্জিনিয়ার বাবুল আক্তার
ছালাম নিন, ধানের শীষে ভোট দিন উন্নয়ন ও ন্যায়বিচারের আহ্বান কুষ্টিয়া-২ (ভেড়ামারা ও মিরপুর) আসনে জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাঠে সক্রিয় সময় পার করছেন বিএনপি মনোনীত এমপি প্রার্থী বারিষ্টার রাগিব রউফ চৌধুরী। গণসংযোগ ও পথসভায় সাধারণ মানুষের উদ্দেশে তিনি বলেন, ছালাম নিন, ধানের শীষে ভোট দিন—ন্যায়, উন্নয়ন ও মানুষের অধিকার ফিরিয়ে আনতে।
সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়কালে বারিষ্টার রাগিব রউফ চৌধুরী বলেন, ভেড়ামারা ও মিরপুরের মানুষ দীর্ঘদিন ধরে ন্যায্য অধিকার ও সুশাসন থেকে বঞ্চিত। তিনি প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে আইনের শাসন প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষাব্যবস্থার উন্নয়ন এবং এলাকার অবকাঠামোগত উন্নয়নে অগ্রাধিকার দেবেন।
স্থানীয় জনগণ জানান, তরুণ, শিক্ষিত ও আইনজ্ঞ একজন প্রার্থী হিসেবে বারিষ্টার রাগিব রউফ চৌধুরীর মধ্যে তারা নতুন আশার প্রতিফলন দেখছেন। তাঁর সহজ-সরল আচরণ ও স্পষ্ট বক্তব্য ভোটারদের মধ্যে ইতোমধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
গণসংযোগকালে তিনি আরও বলেন, ধানের শীষ কেবল একটি প্রতীক নয়, এটি মানুষের অধিকার, গণতন্ত্র ও মুক্ত কণ্ঠের প্রতীক। তাই আসন্ন নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। এলাকাবাসীর প্রত্যাশা, এই নির্বাচন ভেড়ামারা ও মিরপুরে নতুন নেতৃত্ব ও একটি উন্নত ভবিষ্যতের দ্বার উন্মোচন করবে।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.