প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৪:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৬, ২০২৬, ১১:১৫ অপরাহ্ণ
তিতাসের দুলারামপুরে এপিএস এম এ মতিন খানের তালা মার্কার অফিস উদ্বোধন

কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লা জেলা তিতাস উপজেলা ভিটিকান্দি ইউনিয়নের দুলারামপুর বাজারে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক এপিএস ইঞ্জিনিয়ার আব্দুল মতিন খানের তালা প্রতীকের নির্বাচনী
অফিস উদ্বোধন করা হয়েছে।বিশিষ্ট সমাজসেবক রেমিট্যান্স যোদ্ধা কুয়েত প্রবাসী মোহাম্মদ জসিম উদ্দিন ভূইয়ার নিজস্ব অর্থায়নে ও তত্ত্বাবধানে অফিসটি চালু করা হয়েছে।সোমবার (২৬ জানুয়ারি) বাদ আসর দুলারামপুর বাজারে তালা মার্কার নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য মিলাদ মাহফিল ও দোয়ার মাধ্যমে অফিসটি উদ্বোধন করা হলো।
প্রবাসী জসিমউদ্দীন ভূইয়া বলেন, আমি একজন প্রবাসী। কষ্ট করে দেশের জন্য অর্থ ইনকাম করি। সেই টাকায় আজকে দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে একমণ মিষ্টি বিতরণ করে এম এ মতিন সাহেবের জন্য অফিসটি চালু করেছি। মুরব্বিদের কাছে শুনেছি এপিএস মতিন খান একজন ভালো মনের মানুষ। এজন্যই উনার জন্য কোমড় বেঁধে নেমেছি। আমরা ঘরে ঘরে ভোট চাইব উনার জন্য। তাছাড়া উনি আমাদপর তিতাসের সন্তান ও একজন ভালো ব্যক্তি। নিজের ছেলে কানা হলেও অনেক ভালো। মতিন সাহেব পাশ করলে এলাকার উন্নয়ন হবে, সাধারণ জনগণের উপকার হবে, এটা সবাই বিশ্বাস করে ও আমিও বিশ্বাস করি। তাই বলব ১২ তারিখ সারাদিন তালা মার্কায় ভোট দেওয়ার একটি অনুরোধ আপনাদেরকে।
মিলাদ ও দোয়ায় এসময় উপস্থিত ছিলেন, মোহাম্মদ হাবিব ভূইয়া,মোহাম্মদ জামাল হোসেন, মোহাম্মদ মুনাফ খান, মোহাম্মদ আব্দুল মতিন ওরফে বগু মিয়া,মোহাম্মদ শাহ আলম সরকার,মোহাম্মদ জুয়েল সরকার,মোহাম্মদ রুবেল হোসেন, মোহাম্মদ নুরউদ্দিন, মোহাম্মদ আলম সরকার, মোহাম্মদ হক সাহেব,মোহাম্মদ দেলোয়ার হোসেন, মোহাম্মদ আকতার হোসেন ও মোহাম্মদ মানিক প্রমূখ। তাছাড়াও এলাকার অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দোয়ার পর সকলের মাঝে মিষ্টি বিতরণ শেষে একটি মিছিল বের করা হয়। মিছিলটি দুলারামপুর বাজারের প্রধান অংশ পদক্ষিণ করে হাইধনকান্দি রাস্তা হয়ে পুনরায় দুলারামপুর বাজারে এসে শেষ হয়। এসময় তারা এপিএস মতিন খানের তালা প্রতীকের লিফলেট সাধারণ জনগণের হাতে তুলে দেন।
জনসাধারনের মুখের কথা ও বাজারের চায়ের স্টলে নানান আলোচনায় এপিএস এম এ মতিন খানের গুনগানের কথা শুনা যায়। মতিন খান এলাকার লোক আমরা তাকেই চাই।এভাবে বিভিন্ন জনের বিভিন্ন গুঞ্জন ও মতামত জানা যায়।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.