মোঃ রোমান হোসেন
সাভারের আশুলিয়ায় জাতীয় এয়োদশ নির্বাচনে ঢাকা ১৯ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী বিএনপির পরিবার-সহ কল্যাণ বিষয়ক সম্পাদক ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর নির্বাচনী প্রচারণা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭জানুয়ারি) সকালে আশুলিয়া সদর ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা অনুষ্ঠানে সংক্ষিপ্তভাবে
বক্তব্য রাখেন
ডাক্তার দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু।
এ সময় তিনি আগামী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবারে আপনারা ভোটকেন্দ্রে গিয়ে আপনাদের মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করবেন এটা আপনাদের কাছে আমার দাবি। বিগত ১৭ বছর আমরা যখন এদেশে আমাদের নিজেদের ভোট দিতে পারিনি এবার সেই সুযোগ এসেছে তাই আমি আপনাদের কে বলবো ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিএনপি'র বিজয় নিশ্চিত করবেন।
তিনি আরো বলেন আমি যদি এমপি হতে পারি তাহলে ঢাকা ১৯ আসনের প্রত্যেকটা এলাকায় যেসকল সমস্যা রয়েছে সেগুলো সমাধানের চেষ্টা করব। এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন। তিনি বলেন মাদক সন্ত্রাস চাঁদাবাজি যারা করে আসতেছেন তারা সাবধান হয়ে যান। আমার দলের কোন লোক যদি মাদকের সাথে বা সন্ত্রাসের সাথে কোন প্রকার সম্পৃক্ত থাকে তার বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হয়।
এই পথ সভায় উপস্থিত ছিলেন, সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা, সদরের ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আরিফ হোসেন সহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.