প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৬:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৭, ২০২৬, ১১:১১ অপরাহ্ণ
মুন্সীগঞ্জে বিদেশি অত্যাধুনিক পিস্তলসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের গজারিয়ায় অস্ত্র বিক্রি করতে এসে পুলিশের হাতে ধরা পড়েছেন আমেনা আক্তার (৩২) নামে এক নারী। এসময় তার কাছ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি একটি অত্যাধুনিক পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
আজ মঙ্গলবার রাতে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গতকাল সোমবার (২৬ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার ভবেরচর ইউনিয়নের ভিটিকান্দি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন একটি রেস্টুরেন্টের সামনে থেকে তাকে আটক করে পুলিশ। আটককৃত আমেনা আক্তার রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ী এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গজারিয়া থানা পুলিশের একটি আভিযানিক দল ভিটিকান্দি এলাকায় অবস্থান নেয়। এসময় মহাসড়কের পাশে একটি রেস্টুরেন্টের সামনে সন্দেহভাজন ওই নারীকে তল্লাশি করা হলে তার ভ্যানিটি ব্যাগে থাকা অত্যাধুনিক বিদেশি আগ্নেয়াস্ত্রটি পাওয়া যায়।
ধারণা করা হচ্ছে, তিনি কোনো চক্রের হয়ে এই এলাকায় অস্ত্রটি বিক্রি বা সরবরাহ করতে এসেছিলেন।
আটককৃত নারীকে একাধিকবার জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধ অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। এই চক্রের সাথে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ- বলেন ওসি।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.