প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৫:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৮, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
তিতাসে আওয়ামী লীগের চার নেতার বিএনপিতে যোগদান

কুমিল্লা জেলা প্রতিনিধি
জিয়ারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আজমল সরকার, যুবলীগ নেতা বাবু সরকার, সাবেক মেম্বার মোঃ আমির হোসেন ও বর্তমান মেম্বার হান্নান সরকার পদত্যাগ করেছেন। ২৭ জানুয়ারী তারা সকালে পদত্যাগের ঘোষণা দিয়ে বিকালেই কুমিল্লা -২,(হোমনা-তিতাস)আসনের ধানের শীষের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ সেলিম ভূইয়ার হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান।
পদত্যাগের কারণ সম্পর্কে মোঃ আজমল সরকার বলেন,দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থেকে তিনি বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। তবে প্রত্যাশিত স্বীকৃতি না পাওয়া এবং ধীরে ধীরে দলীয় কর্মকাণ্ডে উপেক্ষিত হওয়ার কারণে তিনি হতাশ হন। এসব কারণেই তিনি নিজের রাজনৈতিক অবস্থান পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.