প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৬:২০ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৩০, ২০২৬, ৮:২৮ পূর্বাহ্ণ
তিতাসের দঁড়িকান্দিতে গভীর নলকূপ টিউবওয়েল স্থাপন

কুমিল্লা জেলা প্রতিনিধি
তিতাসের দড়িকান্দিতে উদয়ন তরুণ সংঙ্গের উদ্যোগে সংগঠনের উপদেষ্টা ইমান হোসেনের বন্ধু বাবা রানা সাহেব এর আর্থিক সহযোগিতায় গভীর নলকূপ-টিউবওয়েল স্থাপন করা হয়েছে।
২৮ জানুয়ারি বুধবার তিতাস উপজেলার দড়িকান্দি উত্তর-পশ্চিমপাড়া বায়তুল নূর জামে মসজিদ সংলগ্ন মসজিদের মুসল্লী ও পথচারীসহ কৃষকদের জন্য এই গভীর নলকূপ-টিউবওয়েল স্থাপন কর্মকাণ্ডের উদ্বোধন করা হয়।
উক্ত অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী বশির আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, তারুণ্যের আলো সংগঠনের উপদেষ্টা কবি ও কলামিস্ট মো. আলী আশরাফ খান।
'সৃষ্টি'র উপদেষ্টা ও ব্যাংকার শাহআলমের উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন, নেদারল্যান্ডস প্রবাসী ও সাবেক কৃতি ফুটবলার মো.আলাউদ্দিন মোল্লা, তিতাস ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গাজী মো.মাজহারুল ইসলাম,সাবেক বিজিবি কর্মকর্তা ফারুক কামাল, সাবেক সেনা কর্মকর্তা সাইফুল ইসলাম স্বপন, 'সৃষ্টি'র উপদেষ্টা মোঃ শাহআলম সরকার, সাবেক সেনা কর্মকর্তা মোঃ জামাল উদ্দিন ভূঁইয়া, মো. মোস্তফা কামাল মাস্টার, প্রবাসী স্বেচ্ছাসেবী আব্দুল জলিল,মোঃ তোফাজ্জল হোসেন খান,মোঃ মকবুল হোসেন, গোলাম মোস্তফা, জিয়ারকান্দি ইউনিয়নের মেম্বার মো. শাহআলী ও হাসিনা আক্তার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ আবদুল কাদের মোল্লা, মোঃ সিদ্দিকুর রহমান সরকার, মোঃ আলী হাসান, মো. জমির আলী, মো. সেলিম সবুজ মো. আবু সাইদ মো. সাকিব, মো. নাজমুল হাসান প্রমূখ।এসময় প্রধান অতিথি বলেন,এই গভীর নলকূপ টিউবওয়েল বসানোর জন্য যিনি আর্থিক সহযোগিতা করেছেন, তিনি একজন বিশিষ্ট সমাজসবী। যদিও তিনি তাঁর নাম প্রকাশে অনিচ্ছুক। তারপরও তাঁকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং তাঁর জন্য দোয়া করছি'।
তিনি আরও বলেন, এসব সদকায়ে জারিয়া কাজের মাধ্যমে মানুষ বেঁচে থাকে হাজার বছর। মৃত্যুর পর এর ফজিলত কেয়ামত পর্যন্ত তাদের আমল নামায় যোগ হতে থাকে। সুতরাং আমরা যার যার অবস্থান থেকে এমন সব অতি গুরুত্বপূর্ণ কাজে অংশ নেবো-ইনশাআল্লাহ'।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.