প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৪:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৩০, ২০২৬, ৮:২৫ পূর্বাহ্ণ
তিতাসের ভিটিকান্দিতে জামায়াত ইসলামীর নির্বাচনী ওঠান বৈঠক অনুষ্টিত

কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লা জেলা তিতাস উপজেলা ভিটিকান্দি ইউনিয়নে ২৯ জানুয়ারী বৃহস্পতিবার কুমিল্লা-২ (তিতাস-হোমনা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা মার্কার মনোনীত প্রার্থী মোহাম্মদ নাজিমউদ্দীন মোল্লার আগমন উপলক্ষে ওঠান বৈঠকে ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের ৩ নং ওয়ার্ড কদমতলী এলাকায় ওঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওঠান বৈঠকে উপস্থিত ছিলেন সাধারণ ভোটার ও জামায়াতে ইসলামীর বিভিন্ন নেতাকর্মীরা।শ্রমবিভাগের শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা থানা সেক্রেটারি মোহাম্মদ মফিজুল ইসলামের পরিচালনায়,প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দুই আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী মোহাম্মদ নাজিমউদ্দীন মোল্লা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার শামীম সরকার বিজ্ঞ,জেলা কর্মপরিষদ সদস্য ও আমীর বাংলাদেশ জামায়াত ইসলামী।
বাংলাদেশ জামায়াত ইসলামী তিতাস উপজেলার ব্যবসায়ী ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুর আলম সরকার, বাংলাদেশ জামায়াত ইসলামির মোহাম্মদ কামরুজ্জামান সরকার কদমতলী নির্বাচনী কেন্দ্র সচিব,ভিটিকান্দি, বাংলাদেশ জামায়াত ইসলামী ভিটিকান্দি ইউনিয়নের সেক্রেটারি মোহাম্মদ শফিকূল ইসলাম,খেলাফত মজলিসের মাওলানা মোহাম্মদ নুরনবী সরকার,সাবেক,বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ আকতার হোসেন,
হোমনা উপজেলার সাবেক আমির মাওলানা সাইদুল হক,জামায়াত নেতা সাইফুল ইসলাম,মুফতী ইফরানুল হক, মোহাম্মদ আমিনুর রহমান,হাজী এরশাদ সরকার,হাফেজ মাওলান সাফায়াত হোসেন,মোহাম্মদ আলী আহম্মেদ,নজরুল ইসলাম সরকার ও জামাল হোসেনসহ জামায়াতের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.