কুষ্টিয়া জেলা প্রতিনিধি
কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের জগশ্বর গ্রামে প্রবাসী মৃত মিনারুল ও তার পরিবারের দূর্দশা নিয়ে বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্র-পত্রিকা সহ দৈনিক সমকাল এর মাল্টিমিডিয়ায় ভিডিও অনলাইনে সংবাদ প্রকাশের পর অবশেষে সাড়া মিলেছে।
মৃত প্রবাসী মিনারুল ইসলামের অসহায় ও দারিদ্র্য পীড়িত পরিবারের পাশে দাঁড়িয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক হৃদয়বান ব্যক্তি। তার পাঠানো খাদ্য সহায়তা ও নগদ অর্থ আজ বৃহস্পতিবার দুপুরে মৃত মিনারুলের স্ত্রী ববিতা খাতুনের হাতে তুলে দেয়া হয়। স্থানীয় সাংবাদিক আজিজুল হাকিম ও বুলবুল আহমেদ এই সহায়তা সামগ্রী পরিবারের কাছে পৌঁছে দেন। সার্বিক সহযোগিতায় ছিলেন, জনৈক আসাদুজ্জামান মিঠু। দাতা ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে এই সহায়তা প্রদান করা হয়।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.