প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৪:২২ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৩১, ২০২৬, ৮:১০ পূর্বাহ্ণ
তিতাসের দুলারামপুরে এপিএস এম এ মতিন খানের তালা মার্কার গণসংযোগ ও পথসভা

কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লা জেলা তিতাস উপজেলা ভিটিকান্দি ইউনিয়নের দুলারামপুর বাজারে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক এপিএস ইঞ্জিনিয়ার আব্দুল মতিন খানের তালা প্রতীকের নির্বাচনী জনসংযোগ ও পথসভা অনুষ্টিত হয়েছে। বিশিষ্ট সমাজসেবক রেমিট্যান্স যোদ্ধা কুয়েত প্রবাসী মোহাম্মদ জসিম উদ্দিন ভূইয়ার উদ্যোগে শুক্রবার ৩০ জানুয়ারি সকাল ১১ টায় দুলারামপুর বাজারে তালা মার্কার নির্বাচনীর জনসংযোগ ও পথসভা অনুষ্টিত হয়েছে।
প্রবাসী জসিমউদ্দীন ভূইয়া বলেন, আমি একজন প্রবাসী আমি এলাকার সন্তান হিসেবে আপনাদের নিকট কিছু কথা তুলে ধরছি।আগামী ১২ ই ফেব্রুয়ারী নির্বাচন কে সামনে রেখে আমাদের তিতাসের সন্তান হিসেবে এপিএস মতিন খানের তালা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
মতিন সাহেব নির্বাচিত হলে সুখে দুখে সবসময় কাছে পাবো।
মুরব্বিদের কাছে শুনেছি এপিএস মতিন খান একজন ভালো মনের মানুষ। এজন্যই উনার জন্য কোমড় বেঁধে নেমেছি। আমরা ঘরে ঘরে ভোট চাইব উনার জন্য। তাছাড়া উনি আমাদপর তিতাসের সন্তান ও একজন ভালো ব্যক্তি। নিজের ছেলে কানা হলেও অনেক ভালো। মতিন সাহেব পাশ করলে এলাকার উন্নয়ন হবে, সাধারণ জনগণের উপকার হবে, এটা সবাই বিশ্বাস করে ও আমিও বিশ্বাস করি। তাই বলবো ১২ তারিখ সারাদিন তালা মার্কায় ভোট দেওয়ার একটি অনুরোধ আপনাদেরকে।
এসময় উপস্থিত ছিলেন, মোহাম্মদ হাবিব ভূইয়া,মোহাম্মদ জামাল হোসেন, মোহাম্মদ মুনাফ খান, মোহাম্মদ আব্দুল মতিন ওরফে বগু মিয়া,মোহাম্মদ শাহ আলম সরকার,মোহাম্মদ জুয়েল সরকার,মোহাম্মদ রুবেল হোসেন, মোহাম্মদ নুরউদ্দিন, মোহাম্মদ আলম সরকার, মোহাম্মদ হক সাহেব,মোহাম্মদ দেলোয়ার হোসেন, মোহাম্মদ আকতার হোসেন, মোহাম্মদ মানিক, মজিবুর রহমান,নয়ন মিয়া,কবির হোসেন,কামাল মিয়া,খোকন মিয়া,জয়নাল ভুইয়া,তাজিম ভুইয়া,মোহাম্মদ মোস্তফা,মোহাম্মদ রুবেল মোল্লা,জসিম,জামাল,বিল্লাল,মোহাম্মদ নুরুদ্দিন, মোশারফ,মানিক মিয়াসহ আরো অন্যান্য নেতাকর্মীরা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিকেলে ভিটিকান্দি ইউনিয়নের দাসকান্দি বাজার,আসমানিয়া বাজার,খলিলাবাদ,রঘুনাথপুর,কদমতলীতে পথসভা ও আলোচনা করেন।জনসাধারনের মুখের কথা ও বাজারের চায়ের স্টলে নানান আলোচনায় এপিএস এম এ মতিন খানের গুনগানের কথা শুনা যায়। মতিন খান এলাকার লোক আমরা তাকেই চাই।এভাবে বিভিন্ন জনের বিভিন্ন গুঞ্জন ও মতামত জানা যায়।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.