প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৪:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৩১, ২০২৬, ১০:৩৭ অপরাহ্ণ
মাদকমুক্ত নিরাপদ সমাজ গড়ায় আমাদের লক্ষ্য- এমপি প্রার্থী ইঞ্জি. এনামুল হক
নিজস্ব প্রতিনিধি
নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
৩১ জানুয়ারি (শনিবার) বিকেলে ধামইরহাট উপজেলার উমার ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে চণ্ডিপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়।
উমার ইউনিয়ন জামায়াতের আমির মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দল সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মো. এনামুল হক। তিনি তাঁর বক্তব্যে এলাকার উন্নয়ন, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি ও মাদকমুক্ত এলাকা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবেন বলে অঙ্গীকার করেন।
সভায় বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা জরুরি। তারা সাধারণ ভোটারদের আগামী নির্বাচনে 'দাঁড়িপাল্লা' প্রতীকে ভোট দেওয়ার উদাত্ত আহ্বান জানান।
বক্তারা আরও উল্লেখ করে বলেন, দেশ পুনর্গঠনে সততা ও দক্ষতার কোনো বিকল্প নেই। ইঞ্জিনিয়ার মো. এনামুল হকের মতো যোগ্য প্রার্থীকে জয়যুক্ত করলে অত্র এলাকার শিক্ষা, অবকাঠামো ও সামাজিক জীবনযাত্রার মান উন্নত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় জনসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল আ.স.ম. মামুন শাহীন, নওগাঁ জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রাকিব, খেলাফত মজলিসের জেলা সভাপতি কৃষিবিদ মোঃ আব্দুর রহমান, ধামইরহাট উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওঃ আতাউর রহমান, সেক্রেটারি মোঃ রেজোয়ানসহ
জামায়াত ও ১১ দলের উপজেলা পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং কর্মী-সমর্থক।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.