মোঃ রোমান হোসেন
সাভারের আশুলিয়া নির্বাচনী পথসভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে ঢাকা-১৯ আসনে কোনো চাঁদাবাজ, ভূমিদস্যু ও মাদক ব্যবসায়ীর জায়গা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ঢাকা- ১৯ বিএনপি'র মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। সোমবার (২ফেব্রুয়ারি) সকালে আশুলিয়া ধামসোনা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ ও পথসভায় অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।
সালাউদ্দিন বাবু বলেন, বিগত ১৭ বছর দেশের মানুষ যে জুলুম ও নির্যাতনের শিকার হয়েছে, তা থেকে মুক্তি পেতে এবং তারেক রহমানের নেতৃত্বে একটি আধুনিক ‘নতুন বাংলাদেশ’ গড়তে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি এলাকার বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহ্বান জানান।
পথসভায় স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.