প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৭:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২, ২০২৬, ৯:১১ পূর্বাহ্ণ
ধামইরহাটে ১৩৭ গ্রাম হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি
নওগাঁর ধামইরহাট উপজেলার আমইতারা এলাকায় অভিযান চালিয়ে ১৩৭ গ্রাম হেরোইনসহ মোছা. আফরিনা আক্তার মমি (২৩) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
সোমবার (২ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব। এর আগে গত ৩১ জানুয়ারি বিকেলে র্যাব-৫, সিপিসি-৩ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃত আফরিনা আক্তার জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার বড় নারায়ণপুর গ্রামের মো. ফরমান আলী মণ্ডলের মেয়ে।
র্যাব জানায়, আফরিনা আক্তার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে নওগাঁ ও জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে খুচরা ও পাইকারি বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে যে, ধামইরহাট থানার আমইতারা এলাকায় হেরোইন বিক্রির উদ্দেশ্যে এক নারী অবস্থান করছেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিকেল ৩টা ৩০ মিনিটে সেখানে অভিযান চালায় র্যাব।
অভিযানকালে নারী র্যাব সদস্যদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১৩৭ গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইন এবং মাদক কেনাবেচায় ব্যবহৃত ০২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি স্বীকার করেছেন যে, তিনি বিক্রির উদ্দেশ্যেই সেখানে অবস্থান করছিলেন। পরবর্তীতে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে নওগাঁ জেলার ধামইরহাট থানায় সোপর্দ করা হয়েছে।
র্যাব-৫ এর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের সিন্ডিকেট নির্মূল করতে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.