প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৬:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৪, ২০২৬, ১:৪১ অপরাহ্ণ
কুমিল্লায় র্যাবের অভিযানে হতে ৮০ কেজি গাঁজা’সহ আটক-২

কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লা বুড়িচংয়ের কালাকচুয়া এলাকায় অভিযান চালিয়ে ৮০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে জেলার বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।গ্রেফতারকৃত আসামী মোঃ আবির (৩০) ঝিনাইদহ জেলার-শৈলকোপা থানার কাঁচেরকোলঁ গ্রামের মোঃ আনোয়ার হোসেন এর ছেলে এবং মোঃ সজিব (২২) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার ঝাকুনিপাড়া গামের মোঃ শিপন এর ছেলে।
র্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় র্যাব-১১, সিপিসি-২ একটি আভিযানিক দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৮০ কেজি গাজাসহ আবির ও মোঃ সজিব নামক ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অঅধিনায়ক সাদমান ইবনে আলম জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়।
মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা বুড়িচং থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে বুধবার সকালে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.